
নির্বাচনে কারচুপির অভিযোগে নেতানিয়াহু; বিরোধী শিবিরের তীব্র পাল্টা আক্রমণ
ইসরাইলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি অর্থায়ন ও ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট ও দেশটির আরব দলগুলোর নেতারা অভিযোগ করেছেন, নেতানিয়াহু পরাজয় মেনে নিতে না পেরে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার সংগঠিত প্রচার চালাচ্ছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 or Benjamin Netanyahu (right) are projected to win enough seats for a majority-320x167.webp)
সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তায় ইসরাইল
ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশটিতে তীব্র রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট কারো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) অর্জনে সক্ষম হয়নি। এনপিআরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহু সরকারকে হটাতে বিরোধীদের সঙ্গে ঐক্যের ডাক, হাত বাড়ালো জয়েন্ট লিস্ট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশটির বিরোধী শিবিরের পরিবর্তনের ব্লকের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট মিররের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরাইলের জাতীয় নির্বাচন: নিরাপত্তা আর গণতন্ত্রের প্রশ্নে ত্রিমুখী লড়াই, অচলাবস্থার শঙ্কা
নিরাপত্তা ও গণতন্ত্রের চরম সংকটের মধ্যে নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছে ইসরাইল। ১৯৮১ সালের পর এবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি রেকর্ড সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনকে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর শাসনকালের ওপর এক ধরনের গণভোট হিসেবে দেখা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।