গাজা সংকট
ক্ষুধা কমলেও খাদ্য সংকটে কোটি কোটি মানুষ: জাতিসংঘ

ক্ষুধা কমলেও খাদ্য সংকটে কোটি কোটি মানুষ: জাতিসংঘ

বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমছে। জাতিসংঘের সর্বশেষ ‘বিশ্বে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা’ (স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড) শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে আনুমানিক ৬৪৫ মিলিয়ন (৬৪ কোটি ৫০ লাখ) মানুষ ক্ষুধার সম্মুখীন হয়েছেন। এই সংখ্যা ২০২৪ সালের চেয়ে ১ কোটি ৪০ লাখ এবং ২০২২ সালের চেয়ে ৪ কোটি ৩০ লাখ কম। তবু যুদ্ধ, অর্থনৈতিক ধাক্কা ও চরম জলবায়ু পরিস্থিতির কারণে বিশ্বের কোটি কোটি মানুষ এখনও তীব্র খাদ্য সংকটে আছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে একমত জাতিসংঘের ১৪২ দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে একমত জাতিসংঘের ১৪২ দেশ

বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠায় গাজার জিএইচএফ খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর মধ্যেও আগ্রাসন থামায়নি ইসরাইলি বাহিনী। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজা সংকটের কথা স্বীকার করেছেন ট্রাম্পও, তবে দোষারোপ করেছেন হামাসকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দেড়শো ছাড়িয়েছে, এর মধ্যে ৮৯ জনই শিশু। এদিকে, জাতিসংঘের ১৪২টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে একমত হয়েছে।