গরুর দুধ
যশোরে জেলি-সয়াবিন তেল-সোডা মিশিয়ে দুধ তৈরি, আটক ৬

যশোরে জেলি-সয়াবিন তেল-সোডা মিশিয়ে দুধ তৈরি, আটক ৬

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, সয়াবিন তেল ও সোডা মিশিয়ে বিষাক্ত ভেজাল দুধ তৈরির এক বিশাল কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। গতকাল (সোমবার, ৯ মার্চ) বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে এ চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বদলগাছীতে অসচ্ছল ৫০ গর্ভবতী মা পেলেন গরুর দুধ

বদলগাছীতে অসচ্ছল ৫০ গর্ভবতী মা পেলেন গরুর দুধ

‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গরুর দুধ প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি ক্যাডেট স্কুলে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গরুর দুধ বিতরণ করেন।