
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ২০২৭ সালের ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হবে।

স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, সাপ্তাহিক ছুটি বাদে বছরে ছুটি কত দিন?
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি (Academic Calendar 2026) সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (Ministry of Primary and Mass Education)। নতুন এই সংশোধিত তালিকা অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে মোট ৬৭ দিন (67 Days Holiday) ছুটি ভোগ করতে পারবে।

অক্টোবর থেকে প্রাথমিকে ‘মিড ডে মিল’ চালু হবে: গণশিক্ষা উপদেষ্টা
দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে ‘মিড ডে মিল’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

হাওরে শিক্ষার মান উন্নয়নে পথ খুঁজছি আমরা: বিধান রঞ্জন রায়
হাওরে প্রাথমিক শিক্ষার চিত্র খুবই খারাপ। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সবকিছু মিলিয়ে অবস্থা কোনোভাবেই আশানুরূপ নয়। এখানে শিক্ষার মান উন্নয়নে পথ খুঁজছি আমরা বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে নেত্রকোণা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন স্থগিত
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের আশ্বাসে পাঁচ দফা দাবির আন্দোলন স্থগিত করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তারা। তবে দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

যশোরে ৫ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ ৫ দফা দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। আজ (শনিবার, ১৭ মে) সকালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে কালেক্টর চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।