প্রায় ৫০ বছর পানির বদলে কোকা-কোলা পান করার কারণ জানালেন ওয়ারেন বাফেট
প্রায় পাঁচ দশক ধরে এক গ্লাস সাধারণ পানিও পান করেননি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। পানির বদলে শরীরের তরলের চাহিদা মেটাতে তিনি কেবল সোডা ও পছন্দের চেরি কোক পান করে থাকেন। বিলিয়নেয়ার হেজ ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান সম্প্রতি এক পডকাস্টে ৯৬ বছর বয়সী এই বিনিয়োগকারীর এই ব্যতিক্রমী জীবনযাপনের কথা জানান। বিজনেস ইনসাইডার ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।