সাধকের স্মৃতি-ঐতিহ্য বহন করে পরিচিত নওগাঁর ‘মাজারের গ্রাম’
নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের কুশাডাঙ্গা পরিচিত ‘মাজারের গ্রাম’ নামে। ছোট-বড় মিলিয়ে অন্তত ১২টি মাজার রয়েছে এ গ্রামে। ধর্ম প্রচারের উদ্দেশ্যে এ গ্রামে আসেন হযরত খাজা পীর আব্বাস আলী দেওয়ান চিশতি। এরপর পর্যায়ক্রমে তার মুরিদ হন সুফি-সাধকরা। পরে চিশতি সমাহিত হন এখানেই। প্রতি বছর নির্দিষ্ট সময়ে ভক্তরা আসেন ওরশে।