শহিদ জিয়ার নাম সামনে আসবে বলে বিগত সরকার খাল খননের উদ্যোগ নেয়নি: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শুধু রাজনীতির সংকীর্ণতার কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। খাল খননে জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে তাই বিগত সরকার খাল খননের কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু আমরা এ অঞ্চলের মানুষের দুঃখ-কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই।