শাপলা চত্বরে হত্যাকাণ্ড: শেখ হাসিনা-বেনজীরসহ আসামির তালিকায় যে ৪১ জন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জনকে আসামি করা হয়েছে। তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের তৎকালীন মন্ত্রী-প্রতিমন্ত্রী আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।