ক্ষতিকর পদার্থ
আপনার ব্যবহৃত টুথপেস্টটি নিরাপদ তো? বাজারে পাওয়া ২৬টিতেই মিললো বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

আপনার ব্যবহৃত টুথপেস্টটি নিরাপদ তো? বাজারে পাওয়া ২৬টিতেই মিললো বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশের টুথপেস্ট বাজারে এক আশঙ্কাজনক ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশে ব্যাপকভাবে ব্যবহৃত ও বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য তৈরি টুথপেস্টের বড় একটি অংশ এবং দেশে উৎপাদিত অধিকাংশ ব্র্যান্ডেই এই ক্ষতিকর উপাদান রয়েছে (Microplastics in Toothpaste: Toxic Plastic Particles Found in 26 Brands in Bangladesh)।

১২শ' কোটি টাকার তীর রক্ষা প্রকল্প নিয়ে প্রশ্ন

১২শ' কোটি টাকার তীর রক্ষা প্রকল্প নিয়ে প্রশ্ন

কোনভাবেই থামছে না নদী দূষণ। বর্ষাকালে কিছুটা ব্যবহার উপযোগী হলেও শুষ্ক মৌসুমে রাজধানীর চারপাশের নদীর পানির বিষ যেন কমছেই না। গৃহস্থালি ও রাসায়নিক বর্জ্যের পাশাপাশি শুধু তৈরি পোশাক শিল্প থেকে ৭২ রকমের ক্ষতিকর পদার্থ গিয়ে মিশছে বুড়িগঙ্গা-তুরাগে। নদী শুকিয়ে চরে পরিণত হওয়ায় ঢাকার চারপাশে চলমান প্রায় ১২শ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।