ক্রেতা সংকট

ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া চামড়া অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরে ক্রেতা সংকটে মৌসুমি ব্যবসায়ীদের ফেলে যাওয়া কোরবানির পশুর শত শত চামড়া সড়ক থেকে অপসারণ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। আজ (শুক্রবার, ২৯ মে) সন্ধ্যায় জেলা শহরের টি.এ. রোড থেকে চামড়া অপসারণ করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ।

কোরবানির পশুর চামড়া বাজারে এবারও ধস, বকেয়া থাকায় বিনিয়োগ কম
কোরবানির পশুর চামড়ার বাজারে এবারও ধস নেমেছে। ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৮০০ টাকায় বিক্রি হয়েছে গরুর চামড়া। ক্রেতা নেই ছাগল ও ভেড়ার চামড়ার। ব্যবসায়ীরা বলছেন, ঢাকার ট্যানারি মালিকদের কাছে তাদের কোটি কোটি টাকা বকেয়া থাকায় এবার বিনিয়োগ করেননি অনেক ব্যবসায়ী।