
শেরপুরে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি চালু করলো ক্রীড়া মন্ত্রণালয়
শেরপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি উদ্বোধন করেছে চালু করা হয়েছে। দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়। মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়।

নেপালে অবস্থানরত ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার
নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার। নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে জাতীয় ফুটবল দলের দেশে প্রত্যাবর্তন সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলের দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতির অবনতির কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে। ফলে দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন।