ক্যারোলিন লেভিট
পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই মাসের শেষে পদত্যাগ করছেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন’ লেভিট এখন থেকে ছোট সন্তানদের ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দায়িত্ব ছাড়ছেন। ট্রাম্পের ভাষায়, ‘আমি তার এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুঝি এবং শ্রদ্ধা জানাই। ক্যারোলিন এখন থেকে আমার শীর্ষ বাইরের উপদেষ্টাদের একজন এবং রিপাবলিকান পার্টির একজন প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে থাকবেন।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানালো ইরান, চাইলো ১৬৮ শিশু হত্যার জবাব

ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানালো ইরান, চাইলো ১৬৮ শিশু হত্যার জবাব

সন্তান জন্মের সুসংবাদে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে অভিনন্দন জানিয়েছে ইরান। তবে এই খুশির মুহূর্তেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি তুলে ধরে তাকে কঠোর সমালোচনা করতেও ছাড়েনি তেহরান। ওই হামলায় নিহতদের মধ্যে বড় একটি অংশই ছিল শিশু। এনটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।