ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস

৭ রোগে আক্রান্তদের এক লাখ করে টাকা দেবে সরকার; যা যা লাগবে, আবেদন যেভাবে
ক্যানসার, কিডনি রোগ ও লিভার সিরোসিসসহ সাতটি জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের এককালীন ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা (One lakh taka medical grant Bangladesh) দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services BD) পরিচালিত এই বিশেষ প্রকল্পের আওতায় মোট ৬৫ হাজার জটিল রোগীকে এই অনুদান প্রদান করা হবে(Govt 1 Lakh Taka Financial Assistance for 7 Critical Diseases BD)।

ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন আবেদনের নির্দেশ
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।