খাইবার পাখতুনখোয়ায় মসজিদে বিস্ফোরণ, পুলিশসহ নিহত অন্তত ১৬
উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।