Recent event
কোরবানি
কুষ্টিয়ায় বৈরী আবহাওয়াতেও জমে উঠেছে কোরবানির হাট

কুষ্টিয়ায় বৈরী আবহাওয়াতেও জমে উঠেছে কোরবানির হাট

বৈরী আবহাওয়াতেও কোরবানি ঘিরে কুষ্টিয়ায় জমে উঠেছে গবাদি পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গবাদিপশু বেচাকেনা। বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বড় গরু নিয়ে বেশ চিন্তিত ব্যাপারীরা।

কোরবানির আগে স্থিতিশীল মসলা বাজার, ভেঙেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য

কোরবানির আগে স্থিতিশীল মসলা বাজার, ভেঙেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য

ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় দেশে ভোগ্যপণ্যের বাজারে ভেঙে গেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। যার সুফল মিলেছে দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। কোরবানির আগে গেল বছরগুলোতে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন মসলার দাম বাড়লেও এবারে ভিন্ন চিত্র। ব্যবসায়ীরা বলছেন, সবাই আমদানির সুযোগ পাওয়া, আন্তর্জাতিক বাজারে পড়তি দাম ও পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে স্বস্তি ফিরেছে, যার সুফল পাবেন ভোক্তারা।

বরিশালে জমজমাট চরমোনাই পশুর হাট

বরিশালে জমজমাট চরমোনাই পশুর হাট

কোরবানির ঈদ ঘিরে বরিশালে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। ক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় ১০ থেকে ২০ হাজার টাকা বাড়তি হাঁকা হচ্ছে পশুর দামে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় দাম বাড়তি বলছেন বিক্রেতারা। এছাড়া বেড়েছে পরিবহন খরচও।

কোরবানির ঈদের আগে বেড়েছে খড়কাটা মেশিনের চাহিদা

কোরবানির ঈদের আগে বেড়েছে খড়কাটা মেশিনের চাহিদা

কোরবানির ঈদের আগে বেড়েছে খড় কাটা মেশিনের চাহিদা। এই মৌসুমে মেশিন বিক্রি করে তিন কোটি টাকার ব্যবসার আশা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যবসায়ীদের। এখন প্রতিটি ওয়ার্কশপের শ্রমিকরাই ব্যস্ত সময় পার করছেন। তবে লোহা ও ইস্পাতের দাম বাড়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা।