কাটলো না অনিশ্চয়তা, ইসরাইলে ঝুলন্ত পার্লামেন্টের শঙ্কা
ইসরাইলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে ঝুলন্ত পার্লামেন্টের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট কিংবা বিরোধী দলগুলোর কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনে ন্যূনতম ৬১টি আসন প্রয়োজন হলেও কোনো পক্ষই সেই লক্ষ্য পূরণ করতে না পারায় দেশটিতে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।