চতুর্থ চেষ্টায় পেরুর প্রেসিডেন্ট হলেন ফুজিমোরি-কন্যা কেইকো
পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রার্থী কেইকো ফুজিমোরি জয়লাভ করেছেন। বামপন্থি প্রতিদ্বন্দ্বী রবার্তো সানচেজকে সামান্য ব্যবধানে হারিয়ে তিনি দেশটির শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন। লাতিন আমেরিকায় ডানপন্থি রাজনীতির পুনরুত্থানের ধারায় এটি সর্বশেষ বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।