বৈরী আবহাওয়ায় মৌলভীবাজারে শুরু হয়নি ধান সংগ্রহ
বৈরী আবহাওয়ার কারণে মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়নি। কৃষকরা ধান দিতে তৈরি থাকলেও এ মুহূর্তে তারা তা পারছেন না। তবে খাদ্য বিভাগ বলছে যেহেতু চার মাস সময় রয়েছে তারমধ্যে তারা সম্পূর্ণ ধান সংগ্রহ করতে পারবেন।