যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ দেশের একমাত্র কৃষি রেডিও স্টেশন
যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে একমাস বন্ধ রয়েছে বরগুনার আমতলীর জনপ্রিয় ‘কৃষি রেডিও ৯৮ দশমিক ৮ এফএম’। এতে উপকূলের প্রায় ৫ লাখ মানুষ কৃষি ও আবহাওয়া বিষয়ক জরুরি তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে চরম উদ্বেগ আর ঝুঁকিতে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও জেলেরা।