
সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চন নগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কাঞ্চননগর গ্রামের কবির হোসেন (৩০) এবং শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৩১ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমত ইউনিয়নের ক্যানালপাড়া এলাকার বাসিন্দা এবং কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
শেরপুরে বিদ্যুৎচালিত সেচ পাম্পে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১৩ নং রৌহা ইউনিয়নে নাওবোরা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম নূর হক (৪৮)। তিনি শেরপুর সদরের রৌহা পূর্বপাড়া গ্রামের মন্না মিয়ার ছেলে।

মানিকগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বজ্রপাতে রবিন শেখ (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৪ জুন) বিকেল ৪ টার দিকে উপজেলার খলসী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
শেরপুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সদর উপজেলার বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন ( ৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে কৃষি শ্রমিক হানিফ উদ্দিন ( ৫৫)।