বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলের বাসাইলে এক কৃষককে হত্যার ঘটনায় করা মামলার আসামি লাবু মিয়াকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১০ মে) মধ্যরাতে টাঙ্গাইল শহর থেকে র্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে। আজ সোমবার (১১ মে) দুপুরে বাসাইল থানা পুলিশের মাধ্যমে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।