কুষ্টিয়ায় পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ
কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। আজ (রোববার, ২৩ আগস্ট) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির চল্লিশপাড়া ও মথুরাপুর বিওপি এলাকায় অভিযান দুটি চালানো হয়।