শক্তিই শান্তির পথ, এক ইঞ্চি ভূখণ্ডও ছাড় নয়—তাইওয়ান প্রেসিডেন্ট
কেবল শক্তির মাধ্যমেই শান্তি সুরক্ষিত হতে পারে এবং দেশের এক ইঞ্চি ভূখণ্ডও বিসর্জন দেয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। চীনের সঙ্গে ঐতিহাসিক এক যুদ্ধের ৬৮তম বার্ষিকী উদযাপনে সীমান্তবর্তী একটি সংবেদনশীল দ্বীপে সফরকালে তিনি এ কথা বলেন।