কৃষ্ণসাগরে সিপিসির দুই তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
কৃষ্ণসাগরে নিজেদের মেরিন টার্মিনালের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম বা সিপিসি। হামলার পর সাময়িকভাবে টার্মিনালে তেল বোঝাইয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।