কাজাখস্তানে সংসদ নির্বাচন, ক্ষমতা আরও কেন্দ্রীভূত হতে পারে তোকায়েভের হাতে
মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানে নতুন সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভের হাতে ক্ষমতা আরও কেন্দ্রীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্টপন্থী আদিলেত পার্টি বড় ব্যবধানে জিততে পারে বলে পূর্বাভাস রয়েছে। তোকায়েভের অনুগত আরও কয়েকটি ছোট দলও সংসদে যেতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।