Recent event
কালীগঞ্জ
কালীগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

কালীগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩

গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ (শুক্রবার, ৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই পিকআপ খালে, নিহত ৩

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই পিকআপ খালে, নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। গতকাল (শনিবার) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।