৩০ শিশুকে বাঁচাতে বিষধর সাপের সঙ্গে লড়াই: প্রাণ দিয়ে বীরত্ব ও প্রভুভক্তির নজির গড়লো ‘কালি’
ভারতের উড়িষ্যা রাজ্যে বিষধর সাপের কবল থেকে ৩০ শিশুর প্রাণ বাঁচিয়েছে কালি নামে এক কুকুর। তবে সাপের একাধিক দংশনে প্রাণ গেছে কুকুরটির। কালিকে বীর বলে অভিহিত করে যথাযথ শ্রদ্ধায় শেষকৃত্য সম্পন্ন করেছে গ্রামবাসী।