৫ বছরের চুক্তিতে কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে মাদ্রিদ
নতুন মৌসুমের আগে আক্রমণভাগ আরও শক্তিশালী করতে স্প্যানিশ ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ইউডি লেভান্তে থেকে ২১ বছর বয়সী এই ফুটবলারকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে স্প্যানিশ জায়ান্টরা।