ফিরছে দ্বিতীয় বিভাগের কাবাডি লিগ; তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
লম্বা সময় পর মাঠে গড়াতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ। সেইসঙ্গে সেপ্টেম্বরে কমিউনিটি কাবাডির পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। তবে, কোর্টে খেলা ফেরালেও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে কিছুটা বিপাকেই আছে ফেডারেশনটি। তিন মাসের মেয়াদে নির্বাচন নাও হতে পারে বলে মন্তব্য ফেডারেশন কর্মকর্তাদের।