কাপ্তাই হ্রদে

কাপ্তাই হ্রদে বেড়েছে পানি, বাঁধের ১৬ গেট খোলা হতে পারে শনিবার
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। এতে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ১০৮ দশমিক ৫০ ফুট এর কাছাকাছি হওয়ায় বাঁধের ওপরও চাপ বাড়ছে। এ অবস্থায়, বাঁধের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে আগামীকাল (শনিবার, ১৮ জুলাই) সকাল ১১টায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু, ১৬ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা
টানা চার মাস ৭ দিন বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে। এতে হ্রদে মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ উন্মুক্ত হচ্ছে। রোববার সকালে থেকেই মৎস্য অবতরণ ঘাটগুলোতে মাছ আসছে। এসব মাছ পরিমাপ ও শুল্কায়ন শেষে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের নানা প্রান্তে। এবার ৮ হাজার মেট্রিকটন মাছ অবতরণ ও সাড়ে ১৬ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে।