‘নেটটা স্লো করে দাও, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই’—কাদের-পলকের ফোনালাপ
জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথমেই ইন্টারনেট ধীর করার নির্দেশ দিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নেয়ার কথা জানান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাদের-পলকের এমনই একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।