গাজা ও ইরান সংকট: নেতানিয়াহু সব সীমা লঙ্ঘন করেছেন, মন্তব্য কাতারের প্রধানমন্ত্রীর
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর তাণ্ডব ও ধ্বংসযজ্ঞের কোনো যৌক্তিকতা হতে পারে না বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-খানি। অবরুদ্ধ ওই ফিলিস্তিনি ভূখণ্ডে সাধারণ মানুষের ওপর চালানো এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ীদের ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।