কাঠমাণ্ডু
নেপাল-তিব্বতের পাহাড়ি ঢলে প্রাণহানি ১১০০ ছাড়িয়েছে, শনাক্ত হয়নি ৯৬ শতাংশ

নেপাল-তিব্বতের পাহাড়ি ঢলে প্রাণহানি ১১০০ ছাড়িয়েছে, শনাক্ত হয়নি ৯৬ শতাংশ

নেপাল-তিব্বত সীমান্তে বিধ্বংসী পাহাড়ি ঢলে প্রাণহানির সংখ্যা ১১০০ ছাড়িয়েছে; এখনও শনাক্ত হয়নি ৯৬ শতাংশের পরিচয়। মরদেহের ডিএনএ সংগ্রহ আর ফরেনসিকের জন্য নতুন বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন। উদ্ধারকাজে গতি আনতে নেপালে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার একটি উদ্ধারকারী দল। এদিকে, নেপালের প্রধানমন্ত্রী আবারও স্মরণ করিয়ে দিয়েছেন, অনুদান নয়, বৈশ্বিক সহায়তা এবং সমন্বিত উদ্যোগ চায় কাঠমাণ্ডু।

ভারী বৃষ্টিপাতের বন্যায় বিপর্যস্ত ভারত-নেপাল

ভারী বৃষ্টিপাতের বন্যায় বিপর্যস্ত ভারত-নেপাল

বাড়ছে প্রাণহানি ও পুনর্বাসন সংকট

বর্ষা মৌসুমের শেষ দুই সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও নেপাল। বঙ্গোপসাগরে লঘু চাপ থাকার কারণে নেপাল-ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত হচ্ছে যান চলাচল। ভারতের বিহারে নদীর পানি আশঙ্কাজনক বাড়তে থাকায় জারি আছে বন্যা সতর্কতা। ক্ষতিগ্রস্ত ১৬ বাসিন্দার পুনর্বাসন নিয়ে উদ্বেগে রাজ্য সরকার। এছাড়া, নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ১৯০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ ৩২ জন।