থামছে না শিক্ষার্থীদের আত্মহত্যা; নেপথ্যে অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশার চাপ নাকি অন্য কিছু!
দেশে কোনোভাবেই কমছে না আত্মহত্যা, যার বড় অংশই আবার শিক্ষার্থী। ২০২৫ সালেই আত্মহত্যা করেছেন অন্তত ৪০৩ শিক্ষার্থী, এর আগের বছর এই সংখ্যা ছিলো তিন শতাধিক। বিশেষজ্ঞরা মনে করছেন, মানসিক অবসাদ, সাইবার বুলিং, প্রতিষ্ঠানের পরিবেশ, অতিরিক্ত প্রত্যাশার চাপেই এমনটি ঘটছে। বলছেন, এ ধরনের ঘটনা কমাতে, প্রয়োজন কাউন্সিলিং। আর দায়িত্ব নিতে হবে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে।