
চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী
বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, কাঁঠাল রপ্তানির মাধ্যমে দেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

কাঁঠালের চিপসে সফল যশোরের রূপা, বদলে যাচ্ছে জীবনের গল্প
যশোরে কাঁঠালের চিপস তৈরি করে সাড়া ফেলেছেন রূপা খাতুন নামের এক গৃহিণী। স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই চিপস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চিপস তৈরি করে তিনি নিজে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এবং গ্রামের অন্য মহিলাদের কর্মসংস্থানও তৈরি করছেন। তবে বড় পরিসরে করতে সরকারি সহযোগিতা চান তিনি। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কর্মকর্তাদের।

ফেলে না দিয়ে জেনে নিন কাঁঠালের বিচির যত উপকার, যেভাবে খাবেন
মৌসুমি ফল হিসেবে বাজারে এখন সস্তায় মিলছে রসালো কাঁঠাল (Jackfruit season in Bangladesh)। কাঁঠাল খেতে ভালোবাসেন না, এমন মানুষ কমই আছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে কাঁঠালের কোয়া বা কোশ খাওয়ার পর এর বিচিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় (Health Benefits of Jackfruit Seeds & Delicious Ways to Eat)। পুষ্টিবিজ্ঞানীদের মতে, কাঁঠালের কোয়া থেকেও এর বিচির মধ্যে লুকিয়ে আছে শরীরের জন্য দারুণ সব পুষ্টিগুণ ও খনিজ উপাদান (Jackfruit seeds nutrition facts)।

সিঙ্গারা থেকে কাবাব— কাঁঠালের নতুন রূপে মুগ্ধ মন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কাঁঠাল দিয়ে সিঙ্গারা, সমুচা, কাবাবসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

যশোরে প্রায় দেড় কোটি টাকার কাঁঠালের বাজার
যশোরের বসুন্দিয়ায় কাঁঠালের মোকাম এবারও জমে উঠেছে। এখানকার কাঁঠালের চাহিদা রয়েছে দেশব্যাপী। সু-স্বাদু এবং যোগাযোগ ব্যবস্থাও সহজ হওয়ায় বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে কাঁঠাল কিনতে আসেন। প্রতিহাটে মোকামটিতে ১ থেকে দেড় কোটি টাকার কাঁঠাল বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা।