নারায়ণগঞ্জে ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।