কলকাতার অগ্নিকাণ্ড: নিউমার্কেটের সেই হোটেল মালিক গ্রেপ্তার
ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার তিনদিন পরে কলকাতার ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাটের ভিতর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।