যেভাবে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন, জেনে নিন সহজ উপায় ও নিয়ম
দৈনন্দিন যোগাযোগ থেকে শুরু করে পেশাগত আলোচনা—সবক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের (WhatsApp voice and video calls) ব্যবহার এখন বহুল প্রচলিত। অনেক সময়ই হোয়াটসঅ্যাপে হওয়া গুরুত্বপূর্ণ ভয়েস বা ভিডিও কলের কথোপকথন সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। তবে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটিতে নিজস্ব কোনো কল রেকর্ডিং ফিচার (WhatsApp built-in call recording feature missing) না থাকায় ব্যবহারকারীদের বিকল্প পদ্ধতির সাহায্য নিতে হয়।