দুই খাতে বিদেশি কর্মী চাহিদা যাচাই করছে মালয়েশিয়া
মালয়েশিয়ায় রেস্তোরাঁ ও নির্মাণখাতে বিদেশি শ্রমিকের কোটা নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আরও বিস্তারিত জনশক্তি-সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারের এ উদ্যোগকে দেশটির শ্রমবাজারে ভারসাম্য আনা এবং স্থানীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধির দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।