
ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত: মন্ত্রী আরিফুল
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সিলেটের সব মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণাকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রবাসে লোক পাঠানোর নামে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিচ্ছে সেসব জাল চক্রের বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

খাল খনন কর্মসূচির ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে-কর্মসংস্থান বাড়বে: কর্মসংস্থানমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন শুরু হয়েছে। এতে করে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে ও কর্মসংস্থান বাড়বে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই: শ্রমমন্ত্রী
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রবাসীদের হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা ভাবছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের আর যাতে কোনো হয়রানিতে না পড়তে হয় সেজন্য নানান পরিকল্পনার কথা ভাবছেন তিনি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যা যা করনীয় তা করার কথা জানান আরিফুল হক চৌধুরী।