‘বেফাঁস মন্তব্যের জেরে’ কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থল থেকে আজকের (রোববার, ২১ জুন) মধ্যে পুলিশ সদর দপ্তরে ‘রিপোর্ট’ করতে নির্দেশ দেয়া হয়েছে।