
মাও সে-তুংয়ের প্রয়াণের অর্ধশতক, চীন ও শি জিনপিংয়ের রাজনৈতিক দর্শনে এখনো মাওবাদ
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের ৫০তম প্রয়াণ দিবস আজ বুধবার পালিত হচ্ছে। বিশ্বের প্রায় চার ভাগের এক ভাগ মানুষকে কমিউনিস্ট পার্টির শাসনের অধীনে আনা এই বিপ্লবী নেতার ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে প্রয়াণ ঘটেছিল। তার প্রয়াণের অর্ধশতক পার হলেও এখনো চীনের ভবিষ্যৎ ও রাজনৈতিক ভাবধারায় তার গভীর প্রভাব দৃশ্যমান।

দেউবা–থাপা দ্বন্দ্বে সংকটে নেপালি কংগ্রেস
পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত নেপালের রাজনীতির মাঠ। কমিউনিস্ট পার্টি আত্মগোপনে থাকায় আলোচনায় নেপালি কংগ্রেস পার্টি। তবে নির্বাচন ঘনিয়ে আসতেই ভেঙে পড়েছে বৃহত্তম এ রাজনৈতিক দল। তরুণ প্রজন্মের সমর্থন না মানায় শের বাহাদুর দেউবাকে দলের প্রধানের পদ থেকে সরিয়ে, স্থলাভিষিক্ত করা হয়েছে ৪৯ বছর বয়সী নেতা ও দলটির সাধারণ সম্পাদক গগন থাপাকে। এতে দেউবা-থাপা গ্রুপের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। তবে থাপা নেতৃত্বাধীন নেপালি কংগ্রেসকে স্বীকৃতিও দিয়েছে নির্বাচন কমিশন।

চীন সফরে রওনা দিলেন এনসিপির ৮ নেতা
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে পাঁচ দিনের জন্য চীন সফরে রওনা হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল।

চীন সফর সফল হয়েছে: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে শিগগিরই দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'চীন সফর সফল হয়েছে।' ৫ দিনের চীন সফর শেষে শুক্রবার (২৮ জুন) রাত ১০টায় শাহজালাল বিমানবন্দরে নেমে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রয়োজনীয়তার বাইরে সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে: প্রিন্স
প্রয়োজনীয় সংস্কারের বাইরে অন্য যেকোনো সংস্কার করতে গেলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

ছাত্রদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না জুনায়েদ-রাফে
আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত।

দুই দিনের সফরে ভিয়েতনামে পুতিন
উত্তর কোরিয়া সফর শেষে দুই দিনের সফরে ভিয়েতনামে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে রুশ প্রতিনিধিদল।