সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন—বাগেরহাটে আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির বিপিএম পুলিশকে এম্পাওয়ার (ক্ষমতায়ন) করার জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে আমরা দিনে-রাতে কেউই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো না। বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ, বন্ধুসুলভ পুলিশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।