আসন্ন নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ শতাংশ ভোটার ভোট দিতে চান বলে জানিয়েছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘আনকভারিং দ্য পাবলিক পালস’ শিরোনামে প্রকাশিত জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।