কবরস্থান
ঢাকায় কবর সংরক্ষণের খরচ কত?

ঢাকায় কবর সংরক্ষণের খরচ কত?

জনঘনত্বপূর্ণ এই মেগাসিটিতে মৃত্যুর পর সাধারণ মানুষের এক টুকরো মাটির ঠিকানা নিশ্চিত করা দিন দিন দুঃসাধ্য হয়ে উঠছে। জীবিত অবস্থায় রাজধানী ঢাকার রাজপথে ও আবাসনে যে বৈষম্য চোখে পড়ে, তা বিদায়বেলায় কবরস্থানেও রূপ নিচ্ছে চরম বাস্তবতায়। ঢাকায় প্রিয়জনের কবর ১৫ থেকে ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে সিটি করপোরেশনকে গুনতে হচ্ছে ২০ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত। ফলে কোটি টাকা খরচ করে বিত্তবানরা প্রিয়জনের স্মৃতি চিরস্থায়ী করতে পারলেও, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য সাধারণ কবরেই ভরসা করতে হচ্ছে, যা নির্ধারিত সময় পর পুনরায় নতুন দাফনের জন্য ব্যবহার করা হয় (Graveyard Crisis in Dhaka City)।

গাজায় মৃতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

গাজায় মৃতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

গাজায় কবরস্থানে জায়গা ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধে নিহত হাজার হাজার ফিলিস্তিনিকে বাগান, তাঁবু, বিদ্যালয় ও হাসপাতালের আঙিনায় অস্থায়ীভাবে দাফন করতে হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান। আল জাজিরার প্রতিবেদনে এর বিস্তারিত তথ্য উঠে এসেছে।

মানিকগঞ্জে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জুলাই শহীদ সিয়ামের কবর ভাঙার অভিযোগ

জুলাই শহীদ সিয়ামের কবর ভাঙার অভিযোগ

জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ সিয়ামের কবর বাঁধানোর পর ভাঙচুর করা হয়েছে। আজ (শুক্রবার, ১৪ মার্চ) জুমার নামাজের পর দক্ষিণ কেরাণীগঞ্জের রসূলপুর মাদ্রাসা কবরস্থানে শহীদের বাঁধানো কবর প্রায় ২০ থেকে ৩০ জন ভাঙচুর করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শহীদ সিয়ামের মা শিউলি অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

গণঅভ্যুত্থানে শহীদের পরিচয় দ্রুত শনাক্ত ও গণহত্যার সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

গণঅভ্যুত্থানে শহীদের পরিচয় দ্রুত শনাক্ত ও গণহত্যার সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী পরিবারের

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১২৭টি কবরের সন্ধান মেলার পর মরদেহগুলোর ডিএনএ টেস্টের দাবি উঠে। গণকবর শনাক্তে আইনি লড়াই করার কথাও বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আদালতের নির্দেশনা পেলেই মরদেহ শনাক্তের কাজ শুরু হবে। এমন প্রেক্ষাপটে সব শহীদের পরিচয় দ্রুত শনাক্ত ও গণহত্যার সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী পরিবারের।

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসক ও গণমাধ্যমে চিঠি

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসক ও গণমাধ্যমে চিঠি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও কবরস্থানসহ জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কবরস্থানে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করায় বিতর্কের মুখে ট্রাম্প

কবরস্থানে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করায় বিতর্কের মুখে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প কবরস্থান নিয়ে রাজনীতি শুরু করেছেন বলে দাবি করছেন কামালা হ্যারিস। মূলত আইন না মেনে আর্লিংটন কবরস্থানে গিয়ে ভিডিও ধারণ করায় এমন বিতর্কের মুখোমুখি হলেন রিপাবলিকান নেতা। তবে বিষয়টি মানতে নরাজ ট্রাম্প। তার রানিংমেট জেডি ভ্যান্স বলছেন, চিৎকার করে ডোনাল্ড ট্রাম্পকে দমিয়ে রাখতে চান কামালা। ক্ষমতায় এলে ২০২১ সালে আফগানিস্তানে ১৩ মার্কিন সেনা নিহতের ঘটনার তদন্ত হবে বলেও ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স।

ভোলায় জমি নিয়ে দ্বন্দ্ব; কবরের জায়গা না পেয়ে ঘরের মেঝেতে মাকে দাফন

ভোলায় জমি নিয়ে দ্বন্দ্ব; কবরের জায়গা না পেয়ে ঘরের মেঝেতে মাকে দাফন

ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাফন করা হয়েছে। গতকাল (বুধবার, ০৩ জুলাই) দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।