কন্যা শিশু

নোয়াখালীতে শিশুকে নিপীড়নের অভিযোগে একজন আটক
নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাত বছর বয়সী এক কন্যা শিশুকে নিপীড়নের অভিযোগে সোহেল (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল (রোববার, ৩১ মে) দিবাগত রাত দশটায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ তাকে আটক করে। আটক সোহেল সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দী গ্রামের মো. সিদ্দিকুল্লাহর ছেলে।

মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই শিশুকন্যা জাইফাকে অপহরণ
মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেই আজিমপুরের লালবাগ থেকে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ৮ মাসের কন্যাশিশু জাইফাকে অপহরণ করে ডাকাতদল। ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর থেকে আজ (শনিবার, ১৬ নভেম্বর) শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে আটক করলেও বাকি চারজন এখনও পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।