
যাত্রাবাড়ীতে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিতে একজন আহত হয়েছেন, তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

মালিবাগের পর এবার মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের পর এবার মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

৭ আসামির মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার হয়েছে।

শরীয়তপুরে আবারও মজুতকৃত ককটেল বিস্ফোরণ, আহত ১
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশবাগানে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও দুটি বসতঘর।

চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ, আটক ৪
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্কুলপর্যায়ে শিশুদের বই পড়া কর্মসূচি শিগগিরই চালু করবে সরকার: ডা. জাহেদ
সরকার শিগগিরই শিশুদের বই পড়া কর্মসূচি চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শিশুরা যাতে মননশীল হয়ে উঠতে পারে, সেজন্যই বই পড়া কর্মসূচি।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাজিরায় ককটেল বিস্ফোরণ; আধিপত্যের জেরে অশান্ত বিলাশপুর, তদন্তে পুলিশ
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৩ জুন ) দুপুরে একটি নির্জন কলাবাগানে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নির্জন স্থানে ঘটনাটি ঘটায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫
শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের টাকা ছিনতাই
গাজীপুরের বাসন এলাকায় ফিল্মিস্টাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার, ২৫ জানুয়ারি) বিকেলে আউটপাড়া এলাকায় ৩টি মোটরসাইকেলে করে আসা ছয় ছিনতাইকারী এই তাণ্ডব চালায়।