কওমি ছাত্র
হাসনাতের দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি বহাল রাখার ঘোষণা

হাসনাতের দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি বহাল রাখার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচির ডাক; কারও অনুমতি নেই বলছেন ডিসি

এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচির ডাক; কারও অনুমতি নেই বলছেন ডিসি

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেয়া বক্তব্যের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার ঘোষণার পর এবার একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে জেলা প্রশাসন বলছে, এনসিপি ঘরোয়া অনুষ্ঠানের জন্য অনুমতি চাইলেও রাজনৈতিক সমাবেশ করার কথা জানায়নি। তাই শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি।