মানহীন ওষুধ ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে ঔষধ প্রশাসন
দেশে মানহীন ও অপ্রয়োজনীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের উৎপাদন, বাজারজাতকরণ, পরিবহন, সংরক্ষণ ও ব্যবহারের প্রতিটি ধাপে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে সংস্থাটি।