ঈদে সিলেটের ওসমানী শিশু উদ্যানে দর্শনার্থীদের ঢল
পবিত্র ঈদুল ফিতরের দিনে সিলেট মহানগরীর বঙ্গবীর এমএজি ওসমানী শিশু উদ্যানে দর্শনার্থীদের ঢল নেমেছে। সিলেট মহানগরীর একমাত্র বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এই শিশু উদ্যানে নানা বয়সী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুর থেকেই হাজারো দর্শনার্থীতে মুখরিত হয়েছে উদ্যানটি।